গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান
ছবি

ছবি সংগৃহীত

প্রেক্ষাগৃহে এখনো আসেনি ভারতীয় সিনেমা ‘জেলার ২’, তবে এর ঝলকেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালন। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত এই সিনেমায় ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। 

টিজারের ভিডিওতে দেখা গেছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। 

খুব বেশি সংলাপ না থাকলেও চরিত্রটি যে শক্তিশালী সেই ইঙ্গিত মিলেছে। সোশাল মিডিয়ায় বিদ্যার প্রশংসা এসেছে তার অনুরাগীদের তরফ থেকে। কেউ বলেছেন, বিদ্যার উপস্থিতি তাদের ‘জেলর ২’ দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।


রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে। 

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ ফের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। সিনেমায় আরও রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ একঝাঁক অভিনেতা। প্রথমে শোনা গিয়েছিল ‘জেলার ২’ এ একটি বিশেষ চরিত্রে কাজ করবেন শাহরুখ খান। 

 

পরে অবশ্য এই কাজে নিজেকে জড়াননি অভিনেতা। তার ব্যস্ত সময়সূচিও এর একটি বড় কারণ হিসেবে সামনে এসেছে। তবে দক্ষিণী তারকা মোহনলাল এখানে ক্যামিও চরিত্রে কাজ করেছেন। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চার দিন আগে হৃদরোগে আক...

দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!
২৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!

ফারহা খানের নির্দেশনায় ২০০৪ সালে নির্মিত হয়েছিল সেই বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ম্যায় হুঁ না’। এক কল...

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
২৬ সেপ্টেম্বর ২০২৬

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকাকে ঘ...

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী

বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অর্থন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই