গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটিতে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিনেমার কাজে। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ করেছিলেন, কিন্তু সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। এর আগে গত বছর ‘ইনসাফ’ করেও খুব একটা সাড়া জাগাতে পারেননি। 

অবশেষে তাই ফিরছেন ওটিটিতে। এবার ইমরাউল রাফাতের নির্মাণে করলেন নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ফার্স্টলুক প্রকাশের মধ্য দিয়ে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছে। একটি চিত্রে দেখা গেছে, বিয়ের সাজে পিস্তল হাতে রয়েছেন ফারিণ। আরেক ছবিতে তিনি বিয়ের সাজে, আর তার পেছনে কালো পোশাকে তিন ব্যক্তি—ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। 

 

প্রথম দর্শনেই বেশ রহস্য তৈরি করেছে সিরিজটি। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। সিরিজে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। 

সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডারুমিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে,আমার জন্যও নতুন কিছু হবে।’


নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। 

আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’ তরুণ অভিনেতা পার্থ শেখ। ফিল্ম-সিরিজে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান। 

গান-অভিনয়ে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছেন আরফান মৃধা শিবলু। সিরিজ ঘোষণার ছবিতে তাকে দেখা গেছে বন্দুক হাতে। তাহলে কি চরিত্রটি নিয়ে এখনই কিছু ধারণা করে নেবে দর্শক? উত্তরে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। 

 

এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’ 

 

সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। শিগগির এটি মুক্তি পাবে চরকিতে।

ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
১০ নভেম্বর ২০২৬

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। স...

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম
১০ নভেম্বর ২০২৬

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম

গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে...

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই