গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক, সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক, সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ
ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই নেতার মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তারা।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন। 
সানা/আপ্র/২৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে জাইমা রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে জাইমা রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পে...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবেলায় চার বৈশ্বিক পদক্ষেপ চান তারেক
২৫ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবেলায় চার বৈশ্বিক পদক্ষেপ চান তারেক

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় চারটি জরুরি বৈশ্বিক পদক্ষেপ...

আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্...

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন
২৪ সেপ্টেম্বর ২০২৬

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবারের বহুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে