গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

ইউল্যাবে আন্তর্জাতিক ইএসপি কনফারেন্সে ববি হাজ্জাজ

শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৯ এএম ২০২৬
শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা
ছবি

ইউল্যাবে আন্তর্জাতিক ইএসপি কনফারেন্সে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ -ছবি সংগৃহীত

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে। এসব দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে ‘দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইএসপি বলতে নির্দিষ্ট উদ্দেশ্যে ইংরেজি ভাষা শিক্ষাকে বোঝানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্য জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গড়ে তোলা। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা তৈরি না হলে শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

ইংরেজি ভাষা শেখানো ও শেখার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে শিক্ষকদেরও নিজেদের ভাষাগত দক্ষতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থীর সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে নিজের ভাব প্রকাশ এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তনে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ইংরেজি শুধু যোগাযোগের মাধ্যম নয়; বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনের জন্যও এ ভাষায় দক্ষতা প্রয়োজন। আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত নির্দেশনা ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ফলে ভাষাগত দক্ষতার অভাবে মেধাবী শিক্ষার্থীরাও জ্ঞান অর্জন এবং কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন। তবে ইংরেজির পাশাপাশি নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির বড় সম্পদ হয়ে উঠবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা জরুরি।

তিনি আরো বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের সামনে বাস্তবসম্মত বিকল্প তৈরি করা গেলে তারা অপরাধপ্রবণতা থেকে দূরে থেকে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এ ছাড়া টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/৯/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ
০৯ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও শহীদ জিয়া...

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল
০৯ অক্টোবর ২০২৬

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরাই নয়, বিশেষ ক্লাসে মাঝেম...

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর ২০২৬

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হতে পারে। সম্প্র...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী

আকিব হাসান, ইবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই