গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৭ এএম ২০২৬
লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

কিক অফের পর থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকল চীন। তবে পোস্টে বিশ্বস্ত দেয়াল হয়ে দাঁড়ালেন মিলি আক্তার। অবশ্য প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারলেও, দ্বিতীয়ার্ধে আর পারলেন না মিলি। পারল না বাংলাদেশও। থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

আসরে টানা দুই ম্যাচই হারল পিটার জেমস বাটলারের দল। ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা চীন টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ এখনও পারেনি পয়েন্টের খাতায় আচঁড় ফেলতে। 

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটির একটি হওয়ার আশা নিয়ে আগামী মঙ্গলবার ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।


শারীরিক গড়নে, কৌশলে-ঐতিহ্যে এগিয়ে থাকা চীন শুরু থেকে আধিপত্য করে। প্রথমার্ধে অবশ্য মিলির দৃঢ়তার পাশাপাশি ভাগ্যকেও পাশে পায় বাংলাদেশ। ষোড়শ মিনিটে গোলমুখে সুরমা জান্নাত বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন লু জিয়াউই, কিন্তু অভাবনীয়ভাবে তার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। 

এর একটু পর ওয়াং আই ফাংয়ের দূরপাল্লার ফ্রি কিকে বল অনেকটা লাফিয়ে ওঠা মিলির গ্লাভস ছুঁয়ে ক্রসবার কাঁপিয়ে ফিরে। ৩৫তম মিনিটে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার একটি পরিবর্তন আনেন। 

শান্তি মার্দিকে তুলে নামান মুনকি আক্তারকে। একটু পর আবারও দলকে বাঁচান মিলি। সতীর্থের থ্রু পাসে বল আলতো টোকায় দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের করে মিলিকে একা পেয়ে যান ইউ জিংউই। বিপদ টের পেয়ে দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে এই ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে আটকান মিলি।


বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ শাণায় বাংলাদেশ। সতীর্থের লং পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকে চিপ শট নেওয়ার চেষ্টা করেন সাগরিকা, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় সহজেই ফেরান লিউ চেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের দেয়ালে চিড় ধরে। ৪৭তম মিনিটে জেং ইউ জুইয়ার কাট ব্যাক পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ইউ জিংউই। 

শেষ দিকে আক্রমণ আরও বাড়ায় চীন এবং ৮২তম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। ওয়াং আই ফাংয়ের জোরাল ফ্রি কিক রক্ষণ দেয়ালের পাশে দিয়ে বেরিয়ে, ঝাঁপিয়ে পড়া মিলির গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। 

এর একটু পর মিলিকে একা পেয়ে বক্সের ভেতর থেকে ক্রসবারের ওপর দিয়ে মেরে ভালো সুযোগ নষ্ট করেন ইউ জিয়াকি। তাতে অবশ্য প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়নদের জয়ের আনন্দে ভাটা পড়েনি।

 

ডিসি/আপ্র/০৪/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই